চট্টগ্রামে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিকাশে প্রতারণার মাধ্যমে মানুষের অর্থ হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন কৌশলে বিকাশ লেনদেনে মানুষের অর্থ হাতিয়ে নিতো। এদের মধ্যে হামিদুল মোল্লা বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে গিয়ে কৌশলে লেনদেন বইয়ের ভিডিও করার পর তা প্রতারক চক্রের কাছে সরবরাহ করতো। পরে সে আরেকটি চক্রকে ভিডিওতে থাকা গ্রাহকদের নাম্বারে ফোন করে বিকাশ প্রতিনিধি সেজে কৌশলে গ্রাহকের পিন সংগ্রহ করে বিকাশ একাউন্ট থেকে সব অর্থ আত্মসাৎ করে নিতো। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে এই কাজে মাগুরা জেলার আরও ১৩৫ জনের জড়িত থাকার তথ্য দিয়েছে।






















