চট্টগ্রামে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ৩০দিনের ক্রাস প্রোগ্রামের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মশার প্রজনন বৃদ্ধি পায় এমন কোন কিছু ঘরে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
সকালে নগরীর বিপ্লব উদ্যান এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশা নিধনে ৩০দিনের ক্রাস প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।এসময় তিনি আরো বলেন, করোনায় বিপর্যস্ত সময়ের মধ্যে ডেঙ্গু ও চিকন গুনিয়ার মতো রোগ বালায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে নগরবাসীর মধ্যে। তাই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই ৩০ দিনের ক্রাস প্রোগ্রাম হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই সময়ের মধ্যে কর্পোরেশনের সেচ্ছা সেবকরা মানুষের ঘরে ঘরে গিয়ে পরিচ্ছন্নতার কাজ করবে। এসময় কারোর ঘরে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার উপকরণ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণাও তিনি।























