ঘোড়শাল ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
নতুন কোন করারোপ ছাড়াই ৮৭ লাখ ৯ হাজার ৭’শ ৪৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। দুপুরে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ মাসুদ লিল্টন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে মহামারি করোনা রোধে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিরা।



















