ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী
- আপডেট সময় : ১২:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী। নতুন এই ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত উপকূলবাসী। গভীর সাগরে অবস্থানরত সকল ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতের কাজ চলছে। স্বেচ্ছাসেবক বাহিনী ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরাও প্রস্তুত। ‘ইয়াস’ বিধ্বংসী হতে পারে বিবেচনায় নিয়ে আগে থেকেই এই প্রস্তুতি। নতুন এই ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত হচ্ছে সিডর, আইলা, আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষ।
ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় বাগেরহাটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি প্রস্তুতি ঠিক রাখতে দফায় দফায় বৈঠকে বসছেন। ঝুঁকিপূর্ণ মোংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জে প্রস্তুত ৪ উপজেলায় ৪৬ মেডিকেল টিম, জেলায় ৩শ’ ৪৪টি আশ্রয় কেন্দ্র।
পটুয়াখালীতে গভীর নিম্ন চাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। গতকাল থেকে উপকূলীয় এলাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। গভীর সাগরে অবস্থানরত সকল ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদে আশ্রয় নিতে বলেছে আবাহাওয়া অফিস। এদিকে- জেলার সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।



















