গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ৫০টি অনলাইন গণমাধ্যম প্রথমে নিবন্ধন পাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি। এছাড়া যে সব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে তাদের নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।
তবে সাড়ে তিন হাজারের মধ্যে মাত্র ৫০টির আজকে নাম আপলোড হলেও যাচাই বাছাই শেষে আরও অনেকগুলো ধীরে ধীরে আপলোড হবে বলেও জানান তথ্যমন্ত্রী।























