গাজীপুরে মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মা গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
গাজীপুরের চান্দনা এলাকায় মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বজলুর রহমান– স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গাজীপুরের চান্দনায় বসবাস করেন। চাকরি করেন নিরাপত্তা প্রহরীর। গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বড় মেয়ে উম্মে হুমায়রা বিজলীর কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়ের গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মা। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভায়, উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিজলীকে ঢাকার শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি এন্ড বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ মে দুপুরে বিজলী মারা যান। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিহতের মা হেলেনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।



















