গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ সারওয়ার কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, সিনিয়র সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ উপজেলা কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা। গাইবান্ধা এলজিইডির অধীনে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হয়। পরে, আনসার ব্যারাক নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়।






















