গাইবান্ধায় বোরো মৌসুমে ধান রোপণে ব্যস্ত কৃষক, ভালো ফলনের আশা
- আপডেট সময় : ০৪:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
অনুকূল আবহাওয়ায় গাইবান্ধায় জমির পরিচর্যা আর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে উপজেলার অধিকাংশ জমিতে চারা তোলার কাজ সম্পন্ন হয়েছে। চলছে জমি প্রস্তুত ও ধান রোপণের কাজ। বোরো মৌসুমে ভালো ফলন পাওয়া সম্ভব বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
দিনের আলো ফুটতেই কেউ যাচ্ছেন জমি চাষ করতে কেউবা আবার করছেন আগাছা পরিস্কার। কেউ রোপণ করছেন বোরো ধানের চারা। গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলের চিত্র এটি। শীত মৌসুম বিদায় নিতেই বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন তারা।
তবে চলতি মৌসুমে সার, বীজ ও কীটনাশকের দাম কিছুটা বেশি হওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। তারপরও ভালো ফলনের আশায় বোরো চাষে মনোযোগ দিয়েছেন কৃষকেরা। পর্যাপ্ত সেচ সুবিধা এবং আবহাওযা অনুকূলে থাকলে ভালো ফলনের আশা তাদের।
বোরো ধানের আবাদ নিশ্চিত করতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে সময় মতো ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। এছাড়া সঠিক সময়ে চারা রোপণ ও পরিচর্যা করলে বোরো মৌসুমে ভালো ফলন পাওয়া সম্ভব বলেও জানিয়েছে এই কর্মকর্তা।
চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার ৩৪৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।লক্ষ্যমাত্রা পূরণ হলে কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছে কৃষি সংশ্লিষ্টরা।




















