খুলনা মহানগরীর ৭নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহেদসহ দু’জন গুলিবিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর ৭নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহেদসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গত রাতে দৌলতপুরে বিএল কলেজ দ্বিতীয় গেটের সামনে তাদের গুলি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দৌলতপুর থেকে বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও তার সহযোগী রফিক মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা বিএল কলেজের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রফিকুল ইসলামের পিঠে তিনটি এবং শাহেদ রিয়াজের হাতে একটি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার জন্য স্থানীয় নেতারা দেশের অস্থিতিশিল পরিস্থিতিকে দায়ী করেন।
























