খুলনা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’
- আপডেট সময় : ১২:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
খুলনা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’। পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে এটি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আকারে বাড়ছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
টানা ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের ঊড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানতে পারে। তবে সুন্দরবন ‘ইয়াশ’ এর আঘাত কিছুটা শিথিল করে দিতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার পর্যন্ত গতি হতে পারে। বাংলাদেশে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। টানা ঝড়ের গতি থাকবে ১৮০ কিলোমিটার। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্পষ্ট করে এখনও কিছু বলা যাচ্ছে না। ফলে সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ আরও বেড়েছে রাজধানীর তাপমাত্রা। গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে তাপমাত্রা বেড়েছে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের চলমান মৃদু ও মাঝারি তাপদাহ ছড়িয়েছে সব বিভাগে।



















