খুলনায় স্কুল-কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়ে শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনঃবিন্যাস করে সিলেবাস দেয়া হয়েছে এবং কম সংখ্যক পরীক্ষা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
সকালে খুলনা সার্কিট হাউজে জেলার স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী।একই সাথে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান মনিটারিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা এখন একদম পুরোদমে ক্লাস করতে পারছে। তারপরও যেহেতু পুরো দু’বছর তারা পায়নি সে কারণেই তাদেরকে পুনঃবিন্যাস করে সিলেবাস দেওয়া হয়েছে। এসময় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারসহ জেলার স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।























