খুলনায় এক সপ্তাহের জন্য বিধিনিষেধ মেনে চলতে গণবিজ্ঞপ্তি জারি
- আপডেট সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
খুলনায় মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ মেনে চলতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসক। এছাড়া নতুন করে ৭ দিনের বিধিনিষেধের আওতায় আনা হয়েছে কুষ্টিয়াকে। বিধিনিষেধ চলছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।
এর আগে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির সভায় খুলনা জেলা ও মহানগরীতে আগামী মঙ্গলবার ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কুষ্টিয়ায় ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।বিধিনিষেধের আওতায় বন্ধ থাকবে জেলার অভ্যন্তরের আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন। এছাড়া বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা, দোকানপাট, শপিংমল, রেস্তোরাঁ, চায়ের দোকান,পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র । তবে সাধারণ মানুষ যেতে পারবেন কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে। এসময় মানতে হবে বিধিনিষেধ।























