খুলনার একটি পুকুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের নিকটে একটি পুকুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে কয়রা থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


























