খুচরা পর্যায়ে তেলসহ নিত্যপণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
খুচরা পর্যায়ে তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের আমদানি পর্যায়ে শুল্ক কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় তিনি আরও জানান, মামলায় ডিজিটাল তথ্য-প্রমাণ সাক্ষ্য হিসেবে উপস্থাপনের সুযোগ রেখে ‘এভিডেন্স অ্যাক্ট’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে, সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের শুল্ক কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি আরও জানান, বৈঠকে ‘এভিডেন্স অ্যাক্টে’র খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এদিকে, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানান, ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমানো হবে।
পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে উল্লেখ করে, রমজানে নিত্যপণ্যের সংকট হবে না বলেও জানান, বানিজ্য মন্ত্রী।
























