খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থ পাচার বন্ধ করা না গেলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না এলে এবং দুর্নীতি চাঁদাবাজি ও অর্থ পাচার বন্ধ করা না গেলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুপুরে রাজধানীর বিজয়নগরে জাপার মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এই মুহূর্তে বাংলাদেশ এক কঠিন সময় অতিবাহিত করছে উল্লেখ করে চুন্নু বলেন, দেশে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ। বিশেষ করে করোনাকালে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সবার কর্মসংস্থান হয়নি। সবমিলিয়ে দেশে বেকারের সংখ্যা অন্তত ৫ কোটি। এমন বাস্তবতায় যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে তাতে মনে হয় দেশের মানুষের প্রতি সরকারের কোনো দরদ নেই। সরকার মানুষের কষ্ট বোঝে না, মানুষের মনের ভাষা বোঝে না।
এভাবে নিত্যপণ্যের উর্ধ্বগতিতে এর মধ্যেই মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্য বৃদ্ধিসহ পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত।





















