ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, না হলে সব স্বৈরাচারীর মতোই তার অবস্থা হবে। বিকেল ৩টার পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসের রেলিতে এসব কথা বলেন তিনি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘স্বাধীনতা রেলির’ আয়োজন করে বিএনপি। রেলিতে অংশ নিতে দলীয় কার্যালয়ে সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। এসময় মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাগারে বন্দি বিএনপি নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেয়া হয়।
এসময় বিএনপি মহাসচিব সমসাময়িক ইস্যু নিয়ে সরকারের সমলোচনা করে বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে রুখে দাঁড়াতে হবে।
মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।
দেশের সংকট দূর করতে সরকারকে পতন আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
পরে রং বেরং এর ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি নয়া পল্টন সড়ক থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।























