ক্ষমতায় টিকতে সরকার মুক্তিযুদ্ধ সূচনার ঘটনাও বিকৃত করছে: ড. মোশাররফ
- আপডেট সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে মুক্তিযুদ্ধ সূচনার ঘটনাকেও বিকৃত করছে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি’ আয়োজিত অনুষ্ঠানে ড. মোশাররফ আরও বলেন, ‘সকল গণতান্ত্রিক জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন গণঐক্য করে এই সরকারকে সরিয়ে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, যদি সত্য ঘটনাগুলো সামনে আসে তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না। যেসব ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ, সেখানে জিয়া সফল। ইতিহাস মুছে দেয়া যায় না, সময়মতো ফিরে আসে বলেও মন্তব্য করেন ড. মোশাররফ।























