ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড
- আপডেট সময় : ১২:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ইউরোতে সন্ধ্যায় বিগ ম্যাচে নিজেদের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। নিজেদের মাঠে ইংলিশরা ১-০ গোলে হারিয়েছে ক্রোয়াটদের। ম্যাচের একমাত্র গোলটি করেন রাহিম স্টার্লিং। অন্যদিকে, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। সি গ্রুপ প্রতিপক্ষ ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়েছে অরেঞ্জ আর্মিরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর প্রথম বিগ ম্যাচ। ক্রোয়েশিয়ার সামনে শিরোপার দাবিদার ইংল্যান্ড। শুরু থেকেই রক্ষনাত্মক ফুটবলে ইংলিশরা। তবে, গোলশুন্য থাকে প্রথমার্ধ। হাফ টাইমের পর আরো ধারালো হয় ইংলিশদের আক্রমণ। ৫৭ মিনিটে ফিলিপসের থ্রুতে ডেডলক ভাঙ্গেন ম্যানসিটির ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের ফেরার চেষ্টায় মদরিচরা তবে দেখা মেলেনি কাংখিত গোলের। এতে ১-০ গোলে শেষ হয় ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আরেক ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জয় নেদারল্যান্ডসের। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ডেড লক ভাঙেন ভাইনালদম। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভেঘহর্স্ট। ২-০’র লিড নিয়ে ঢিলেঢালাভাবে নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি ইউক্রেন। ৭৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান কমান ইয়ারমোলেঙ্কো। ৪ মিনিট পরে ইয়ারেমচুকের গোলে সমতায় ফেরে ইউক্রেন। জমে ওঠা ম্যাচে লিড পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। অবশেষে ৮৫ মিনিটে ডাচদের হয়ে জয়সূচক গোল করেন দামফ্রিস। তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।





















