কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ মুহুর্তের গোলে গ্যালাক্টিকোদের হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাথলেটিক বিলবাও। আরেক ম্যাচে সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারের রিয়াল বেটিস।
ম্যাচের শুরু থেকেই বিলবাওয়কে চাপে রাখে রিয়াল। ৯ মিনিটেই দানি গার্সিয়ার হ্যামার থেকে দলকে বাঁচান থিবো কোর্তোয়া। পরের সময়টাতেও রিয়াল রক্ষণের পরীক্ষা নিয়েছৈ বিলবাও। বিপরীতে গোলের তেমন কোন সুযোগ তৈরী করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৮১ মিনিটে সেরা সুযোগটি পেয়েছিলেন ক্যাসিমিরো তবে, সফল হননি। ৮ মিনিট বাদেই কপাল পুড়ে রিয়ালের। আলেশ ভেরনেগার গোলে লিড নেয় অ্যাথলেটিক বিলবাওয়। এই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। টুর্নামেন্টের অন্য দুই সেমিফাইনালিষ্ট ভায়েকানো ও ভালেন্সিয়া।






















