পেট্রোনাস টুইন টাওয়ার কাছে একটি টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় দুই শতাধিক যাত্রী আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টুইন টাওয়ার কাছে একটি টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।
সোমবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে । জেলার পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর মধ্যে একটি ট্রেন ছিল যাত্রীশূন্য এবং আরেকটিতে ২১৩ জন যাত্রী ছিল ।খালি ট্রেনটি মেরামত শেষে একই রেললাইনের বিপরীত দিক থেকে আসছিল । দেশটির পরিবহন মন্ত্রী জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি রেলওয়ে স্টেশনের কাছে এলআরটি কেলানা জয়া লাইনের দুটি ট্রেনের সংঘর্ষে ২১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।






















