কুড়িগ্রামের সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী আজাহার আলীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
ভারত থেকে গরু আনার সময় কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লার চর সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী আজাহার আলীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
স্থানীয়রা জানায়, ভোররাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লার চর সীমান্তের ১ হাজার ৬১ নম্বর আর্ন্তজাতিক পিলারের কাছে গরু আনতে যায় ২৫ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এসময় ভারতের ঝাউডাঙা বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। আজাহার আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ। অন্যরা পালিয়ে যায়। আটক বাংলাদেশিকে ভারতের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।





















