কুমিল্লায় সূর্যমূখী চাষ করে সফল চার বন্ধু
- আপডেট সময় : ০৩:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কুমিল্লায় সূর্যমূখী চাষ করে সফল হয়েছে চার বন্ধু। শখের বশে প্রথম এই উদ্যোগ নিয়ে সফলতা পেয়ে, বানিজ্যিকভাবে চাষ করার চিন্তা করছেন তারা। এদিকে, সূর্যমুখী দেখতে আসা দর্শনার্থীরা হচ্ছেন মূগ্ধ। জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই চাষে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
কুমিল্লায় সারাবছরই চাষ করা হয় বিভিন্ন ফসল। তবে এবার ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে তরুণ চার বন্ধু। সাব্বির নামে এক যুবক তার তিন বন্ধুকে নিয়ে ভূট্টার জমিতে চাষ করেছে সূর্যমুখী। পেয়েছে বড় সফলতা।
গতবছর জেলার ১৭টি উপজেলায় প্রায় ৮হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছিল। চলতি বছর তা কিছুটা কমেছে। তবে সাব্বিরের মতো বেশ কিছু উপজেলায় এই চাষে ফের কৃষকদের আগ্রহ দেখা যাচ্ছে।
বাম্পার ফলনের ফুল বিক্রি করছেন চাষীরা। এছাড়া বাগান পরিদর্শণেও টিকেট কিনতে হবে দর্শনার্থীদের। প্রতিজনের জন্য গুনতে হবে ৩০টাকা।
এই বাগানে বিকেল হলেই দেখা মিলে দর্শণার্থীদের। প্রায় সব বয়সের মানুষ ঘুরতে আসে এই বাগানে। ফুলবাগানের শোভা উপভোগ করেন প্রিয়জনের সাথে।
কৃষিকর্মকর্তার মতে, সূর্যমুখী তুলনামূলক দীর্ঘমেয়াদি হওয়ায় অনেক কৃষক সমস্যার মুখোমুখি হন। তবুও যারা এই ফসল চাষ করছেন, তারা লাভের মুখ দেখছেন।
সূর্যমুখীর শুধু রূপে মোহিত করে না, উন্মোচন করেছে সম্ভাবনার নতুন দিগন্ত। সোনালি এই ফুল যেন কৃষকের মুখে হাসির কারণ হয়—এমনটাই প্রত্যাশা অনেকের।






















