কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ২০৫৮ বার পড়া হয়েছে
দীর্ঘ ৭ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে বেশ সরগরম জেলার রাজনৈতিক অঙ্গন।
ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে পুরো শহর। এবারের সম্মেলনে দলের সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। পাবনা ঐতিহাসিক পুলিশ প্যারেড গ্রাউন্ডে শনিবার সকাল ১১টায় শুরু হবে সমাবেশ। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্মেলনে সভাপতি-সম্পাদক পদে এক ডজনেরও বেশি প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সর্বশেষ ২০১৪ সালের ২০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।





















