কালিয়াকৈর ডা. সাদিয়া তাসনিম মুনমুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- আপডেট সময় : ১০:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনের বিরুদ্ধে সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম, অতিরিক্ত ফি আদায় এবং দায়িত্বে অবহেলার মতো অভিযোগে ক্ষুব্ধ রোগী ও সেবাগ্রহীতারা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা তবে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন।
সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম, অফিসে হাজিরা দিয়ে বাসায় চলে যাওয়া, ষ্টাফদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফার্মাসিষ্ট দিয়ে ইমার্জেন্সি চালানোয় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগী ও সেবা প্রার্থীরা। অভিযোগ , হাসপাতালের বহির্বিভাগে সরকার নির্ধারিত টাকার টিকিট কিনতে কয়েকগুণ বেশি টাকা নেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
অভিযোগ আছে, সরকারি কোয়ার্টার কর্মচারী ও নার্সদের কাছে ভাড়া দেয়ার। আবার, ভাড়ার আদায় হলেও জমা হয়না সরকারি কোষাগারে।
বরাদ্দ ১টি হলেও, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দখলে রেখেছেন ২টি কোয়ার্টার। রোগীদের খাবার এবং , ধোপার টেন্ডার দিলেও স্টেশনারি ক্রয়ের টেন্ডার না দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে নিজেই ক্রয় করেন। এসব অভিযোগ অস্বীকার করেন তিনি।
অভিযোগগুলো খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান সিভিল সার্জন।
স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি চলতে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। তাই দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের।
























