কাভার্ড ভ্যানের চাপায় ট্রাক চালকসহ নিহত ৩
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাক চালকসহ তিনজন নিহত হয়েছে। ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোররাতে ময়মনসিংহগামী একটি মালবোঝাই ট্রাকের চাকা বিকল হওয়ায় ট্রাক চালক, এবং হেলপার মহাসড়কের পাশে ট্রাক রেখে চাকা মেরামত করার সময় তাদের সাথে দাঁড়িয়ে ছিলেন ট্রাকের আরেক যাত্রী। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের তিনজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চালক শাহ আলম এবং হেলপার রবিউল ঘটনাস্থলেই মারা যান। আহত যাত্রী রাব্বিকে হাসপাতালে নেয়ার পথে সেও মৃত্যুর কোলে ঢলে পড়েন।























