কাজের মাধ্যমে জনগণের মন জয় করেছে বলেই ভোট পায় আ’লীগ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৫৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কাজের মাধ্যমে জনগণের মন জয় করেছে বলেই ভোট পাচ্ছে আওয়ামী লীগ। নারারণগঞ্জের রুপগঞ্জে দেশের প্রথম পাতালরেল নির্মাণকাজ উদ্ধোধনের পর সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
একইসঙ্গে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে মেট্রোরেলের ডিপো নির্মাণ কাজও উদ্বোধন করেন তিনি। প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড.. ডিএমটিসিএল। এই উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুধী সমাবেশের আয়োজন করেছে সড়ক ও মহাসড়ক বিভাগ। ডিএমটিসিএল এর তথ্যমতে বিমানবন্দর-কমলাপুর রুট পুরোটাই মাটির নিচ দিয়ে যাবে। দ্বিতীয় অংশ পূর্বাচল রুটের ১১ কিলোমিটার পুরোটাই যাবে উড়াল পথে। দু’টি রুটে মোট ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ নির্মাণে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে যুগান্তকারী এই পদক্ষেপের সাক্ষী হতে পেরে খুশী স্থানীয় মানুষ।




















