কলাবাগানে খেলার মাঠের জন্য মেয়রকে জায়গা দেখতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকার কলাবাগানে খেলার মাঠ এবং থানা ভবন নির্মাণ দুইটাই জরুরি। তবে খেলার মাঠের জন্য সিটি মেয়রকে বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিকে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশবাদী কয়েকটি সংগঠন বলেছে, মাঠ দখল করে ভবন নির্মাণ উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোসহ আইনের কঠোর লংঘন। এছাড়া এই ঘটনায় মা ও ছেলেকে আটক- আইনের লঙ্ঘন বলেও দাবি তাদের।
পরিবেশকর্মী ও এলাকাবাসীর লাগাতার আন্দোলন ও প্রতিবাদের মুখেও চলছিলো রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে থানা ভবন তৈরির উদ্যোগ। সবশেষ এই ঘটনায়, মা ছেলেকে নয় ঘণ্টা থানায় আটকে রেখ, মুচলেকা রেখে ছেড়ে দেয় পুলিশ।
কলাবাগান খেলার মাঠ ও থানা দুটোই জরুরি উল্লেখ করে, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কলাবাগান তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ বন্ধ, মাঠ সংরক্ষণসহ মা-ছেলেকে পুলিশি হয়রানির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলো।
এ সময় বিভিন্ন ইস্যুতে সরকারি কাজের সমালোচনা করেন, তারা।
উদীচী শিল্পী গোষ্ঠীর সংগীত বিভাগের কর্মী সৈয়দা রত্না ও তার ছেলেকে থানায় আটকে রাখার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।






















