কলাবাগানের ঘটনা পুর্ণাঙ্গ ক্রাইম : পুলিশ প্রধান
- আপডেট সময় : ০৯:০১:১১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
কলাবাগানের ঘটনা পুর্ণাঙ্গ ক্রাইম। ধর্ষণের পর কিশোরীকে খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান ডক্টর বেনজীর আহমেদ। দুপুরে রেব সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় পুলিশ প্রধান বলেন, কিশোর অপরাধের জন্য নতুন আইনে যে অবকাঠামোর কথা উল্লেখ রয়েছে, তা গড়ে না ওঠায় অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে আপরাধ দমন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রেবের সেবা সপ্তাহের শেষ দিনে দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের এই আয়োজন। এর মাধ্যমে রেব সারা দেশের প্রায় ২ হাজার শিক্ষার্থী কাছে এ সহায়তা পৌছে দিচ্ছে বলে জানান রেব মহাপরিচালক।
দরিদ্র্য শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা তুলে দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান ডক্টর বেনজীর আহমেদ বলেন, মাদক সেবনের মাধ্যমে তরুণ সমাজের একটি অংশ ধংস হয়ে যাচ্ছে। যার ফলাফল কলাবাগানে শিক্ষার্থীকে হত্যার ঘটনা।
এসময় সারাদেশে কিশোর গ্যাং দিন দিন বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনি জটিলতা থাকায় এ অপরাধ দমন অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে।
তরুণ প্রজন্মকে সঠিক পথে চালানোর জন্য সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবারকে এর দায়িত্ব নেয়ার আহবান জানান পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ।
























