করোনা সংক্রমণ রোধে পাবনায় জনসচেতনতামূলক মাস্ক আপ কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে পাবনায় জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক মাস্ক আপ কর্মসূচি শুরু হয়েছে।
দুপুরে শহরের আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। এসময় জেলা পুলিশের পাশপাশি পাবনা ষ্টুডেন্ট এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দ অংশ নেন। এসময় জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।






















