করোনা বাংলাদেশের অগ্রযাত্রায় বাধা হতে পারেনি: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
করোনা বাংলাদেশের অগ্রযাত্রায় বাধা হতে পারেনি। অর্থনৈতিক ভাবে দেশ অনেক দূর এগিয়ে গেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষসতায় আসার পর সমুদ্রসীমার অধিকার অর্জিত হয়েছে। সমুদ্র অর্থনীতির প্রতি বিশেষ জোড় দিয়ে প্রধানমন্ত্রী জানান, কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিটি বিভাগে মেরিন একাডেমি গড়ে তোলা হবে। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে ভাচুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে সকালে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় ৫৬ ব্যাচ ক্যাডারদের গ্র্যাজুয়েশান ঘোষণার অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী জানান, করোনা মহামারীতেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় দেশের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় সমুদ্রসীমা অধিকার অর্জিত হয়েছে বলে জানান সরকার প্রধান। সমুদ্র অর্থনীতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে দেশের প্রতিটি বিভাগে মেরিন একাডেমি চালু করা হবে।
এছাড়া, শপথ নেয়া ৩৫৯ ক্যাডারকে সততার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ৫৬ ব্যাচ ক্যাডারদের গ্র্যাজুয়েশান ঘোষণার অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















