করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও পাবনায় ২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও পাবনায় ২ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সর্দি, জ্বর ও কাশি নিয়ে হাফেজ আলী আজগর নামে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার সাতেঙ্গা গ্রামের নিজ বাড়ীতে মারা যান তিনি। ভালুকা উপজেলা নির্বাহী কর্মর্তা মাসুদ কামাল জানান, নিহত আলী আজগর টঙ্গীর একটি মসজিদে ইমামতি করতেন। সম্প্রতি সর্দি, জ্বর ও কাশি নিয়ে গ্রামের বাড়ীতে আসেন।মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি । খবর পেয়ে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গে চিকিৎসাধীন একজন মারা গেছেন। গত ১ জুন করোনা করোনার উপসর্গ সর্দি, জ্বর ও কাশি নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন সুজানগর উপজেরার ৬৫ বছর বয়সী সুমন হোসেন । গেল রাতে মারা যান তিনি ।


















