করোনায় রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরায় ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনা রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরায় ২৭ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহী ও নাটোরের ৪ জন করে এবং ২ জন চাঁপাইনবাবগঞ্জের। এছাড়া, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫ জন। এ নিয়ে চলতি মাসেই করোনা ইউনিটে মারা গেলেন ৩১৪ জন।
চুয়াডাঙ্গায় গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন ও করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৪ জন, দামুড়হুদায় ৩ জন, জীবননগরে ১ ও আলমডাঙ্গা উপজেলায় ১ জন।
সীমান্ত জেলা সাতক্ষীরায় গেলো চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩২১ জন,এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ জন।






















