করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১২ জন। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৪৮ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮৩৮টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ২০ হাজার ৯৮১টি। এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৩১৬ জন। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ শতাংশ; শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।















