করোনার মধ্যেই চলছে ২শ’ ৪ ইউপি নির্বাচনের ভোট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের মধ্যেই দেশের বিভিন্ন জেলার ২শ’ ৪টি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভায় চলছে ভোটগ্রহণ। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনেও উপ-নির্বাচন চলছে।
বিধি মেনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। লক্ষ্মীপুরের উপ-নির্বাচন ও দুটি পৌরসভাসহ ২০ ইউনিয়ন পরিষদের ভোট হচ্ছে ইভিএমে। নির্বাচন কমিশন জানায়, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারসহ সংশ্লিষ্টদের বিধিনিষেধ নিশ্চিত করেই ভোটগ্রহণ হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালের ৫০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ ঝালকাঠি পৌরসভা নির্বাচনেও ভোটগ্রহণ চলছে।.
এদিকে, ঝালকাঠি পৌরসভার নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম মেশিনে ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।























