কক্সবাজারে আধুনিক মেরিন অ্যাকুরিয়াম তৈরি করতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
কক্সবাজারে আধুনিক মেরিন অ্যাকুরিয়াম তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এ বিষয়ে নির্দেশনা দেন তিনি। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কা।























