ঐক্যজোট এখন ঐক্যজটে পরিণত হয়েছে : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
ঐক্যজোট এখন ঐক্যজটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপুমনি।
সকালে চাঁদপুরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, গণতন্ত্র ও উন্নয়নকে যারা ব্যাহত করতে চায়, তারা হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীদের দোসর, এরা ৭৫-এর হত্যাকারীদের দোসর। এরা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।২০১৩-১৪ সালে যেভাবে এরা অগ্নি সন্ত্রাস করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।























