এসএ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের বড় ভাই নূর মোহাম্মদের ইন্তেকাল
- আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এসএ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের বড় ভাই নূর মোহাম্মদ ইন্তেকাল করেছেন। আজ সকালে নোয়াখালীর সোনাইমুড়ির নিজ বাস ভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজার নামাজ ও দাফন আজ মাগরিব বাদ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব হাসান মঞ্জুর।
এক শোকবার্তায় তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, মরহুম নূর মোহাম্মদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
মরহুমের মৃত্যুতে স্বজন, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।























