এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নূর নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশিষ্টজনরা
- আপডেট সময় : ০৭:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
এসএ পরিবহনের চেয়ারম্যান ও এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নূর নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি সহ বিশিষ্টজনরা।
সকালে এক শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান নূর নাহার বেগমের রূহের মাগফেরাত কামনা করেন। জি এম কাদের বলেন, প্রয়াত নূর নাহার ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরোপকারী একজন মানুষ। তিনি এসএ পরিবহন এবং এসএটিভিসহ এসএ গ্রুপ অব কোম্পানিজের বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছেন। এসএ গ্রুপের ব্যবসা সম্প্রসারণে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রেখেছন। এদিকে নূর নাহার বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন। অন্যদিকে এসএ পরিবহনের চেয়ারম্যান ও এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নূর নাহার বেগমের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমএমপি। একই সঙ্গে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।
























