এফ এ কাপ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়
- আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
এফ এ কাপ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। দ্বিতীয় সারির দল মিডলসবোরোর কাছে টাইব্রেকে হেরে এফ এ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে রোনালদোরা।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে গানারের শিষ্যরা। যদিও শুরতেই ব্যার্থ–দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। ২০ মিনিটে মিস করে বসেন পেনাল্টি। তবে ২৫ মিনিটে মাঝ মাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল থেকে দারূন এক গোল করে দলকে এগিয়ে দেয় জেডন-স্যাঞ্চো। ৬৪ মিনিটে ম্যাট ক্রুকসের গোলে সমতায় ফেরে মিডলসবোর। এর পর, গোলের দেখা পাইনি কোন দলই। অতিরিক্ত সময়েও গোল করতে ব্যার্থ দু-দল। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারনের জন্য খেলা গড়ায় টাইব্রেকে। দুই দলই নিজেদের প্রথম সাতটি পেনাল্টি থেকে গোল করতে সক্ষম হয়। তবে দ্বিতীয় বিভাগের দলটির অষ্টম পেনাল্টিতে লি-পেল্টিয়ারের করা গোলটির জবাব দিতে পারেনি রেড ডেভিলরা। আন্থনি-এলাঙ্গা মিস করে বসেন পেনাল্টি । ফলে ৭-৮ ব্যাবধানে হেরে এফ এ কাপ থেকে বিদায় নেয় রোনালদরা।






















