একটি কুচক্রি মহল সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়াচ্ছেঃসেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
একটি কুচক্রি মহল সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সকালে সেনানিনাবাসে নব গঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সেনাপ্রধান জেনারেল আজিজ বলেন, সেনাবাহিনী অতিতের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙখলিত। একইসঙ্গে এই বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। গুজব নিয়ে সেনাসদস্যদের সতর্ক থাকার আহবান জানান তিনি। এর আগে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টরের পতাকা উত্তোলন করেন সেনা প্রধান।















