উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহবান কাদেরের
- আপডেট সময় : ০৭:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
উন্নয়নের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ঘরে বসে বিএনপি বিদায় ঘন্টা বাজায় বলেই বারবার সরকার গঠন করে আওয়ামী লীগ। পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা।
শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমানসহ উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।
শুরুতেই আলোচনায় অংশ নিয়ে নেতারা বলেন, দেশে আর কখনোই নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
পরে ওবায়দুল কাদের বলেন, নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে মোকাবিলা করতে হবে সরকার বিরোধী যে কোনো ষড়যন্ত্র।
দলের নেতাকর্মীদের এখন থেকেই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।





















