উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জ, ফরিদপুর, ঝালকাঠিতে নদীর পানি বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জ, ফরিদপুর, ঝালকাঠিতে নদীর পানি বেড়েছে। এতে, পানিবন্দী হয়ে পড়েছে চর ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি একটি পয়েন্টে আজও স্থিতিশীল রয়েছে। তবে অভ্যন্তরীণ নদ-নদীসহ অন্য পয়েন্টে আবারো পানি বেড়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এখনো শুরু হয়নি কোন ত্রান তৎপরতা।
ফরিদপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ৪ সেন্টিমিটার কমে, বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, মানুষের দুর্ভোগ কমেনি। ইতিমধ্যে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙ্গনে সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষ ও একটি মসজিদ বিলীন হয়ে গেছে।























