ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ডিএমপির নিরাপত্তায় জোরদার
- আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১৫২১ বার পড়া হয়েছে
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে ডিএমপি। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সারওয়ার। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানায় ডিএমপি।
ঈদের বাকি এক সপ্তাহেরও কম সময়। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী।
ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে ডিএমপি। কমিশনার জানান, ঈদযাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। সব ধরনের অনিয়ম ঠেকাতে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট।
তিনি জানান গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাটের মতো প্রধান টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি টিম কাজ করছে।
ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে পুলিশের টহল কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।



















