ঈদের আনন্দ শেষে আবারও কর্মস্থলে ফিরছে মানুষ
- আপডেট সময় : ০৩:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঈদের আনন্দ শেষে আবারও কর্মস্থলে ফিরছে মানুষ। জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফিরছেন লালমনিরহাটের হাজারো কর্মজীবী মানুষ। নিজ জেলায় প্রয়োজনীয় কর্মসংস্থানের অভাবই প্রতিবছর তাদের বাধ্য করছে, এই পারিবারিক বিচ্ছেদ মেনে নিতে।
লালমনিরহাট সদর উপজেলার মনোরম গ্রামের বাসিন্দা ফজলুল হক। গত ১০ বছর ধরে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করছেন। বড় শহরে আয় করে খরচ করেন গ্রামে। পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ী এলেও ছুটি শেষ, তাই ফিরতে হচ্ছে কর্মস্থলে।
এই কাহিনী ফজলুল হকের একার নয়। লালমনিরহাট জেলার প্রায় পাঁচ লাখ মানুষ জীবিকার তাগিদে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থেকেও জড়িয়ে আছেন। নিজ এলাকায় কাজের সুযোগ না থাকায় বছরের পর বছর ধরে পরিবার-পরিজন থেকে থেকে দূরে থাকতে হচ্ছে। যাদের বছরে দুই ঈদ ছাড়া নেই আর কোনো ছুটি।
প্রায় সাড়ে ১২শ’ বর্গকিলোমিটার আয়তনের লালমনিরহাট জেলায় ২০২১ সালের শুমারি অনুযায়ী জনসংখ্যা ১৪ লাখ হলেও বর্তমানে তা ছাড়িয়েছে ১৬ লাখ। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পার হলেও গড়ে ওঠেনি বড় কোনো শিল্প-কারখানা বা পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ। কিন্ত কেন?
তবে দীর্ঘদিনের এই বঞ্চনা কাটাতে লালমনিরহাটে কর্মসংস্থান ও শিল্পায়নের কাজ চলছে বলে জানান সরকারের এই অন্যতম নীতি নির্ধারক।
শিল্পায়নের মাধ্যমে নিজ জেলায় উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও যথাযথ কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে পরিবার ছেড়ে আর দূরে যেতে হবে না- এমন আশায় বুক বাঁধছেন লালমনিরহাটবাসী।


















