ইসরাইল ভূখণ্ডে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৫২১ বার পড়া হয়েছে
আবারও ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান।তেহরানে দফায় দফায় ইসরাইলি বিমান হামলার জবাবে এ আঘাত।
মঙ্গলবার ইরান থেকে ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, দাবি- ইসরাইলি সামরিক বাহিনীর। খবর আল জাজিরার। এদিকে রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব। আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি এবং সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক । ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।



















