ইরানের সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে : ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। তবে ভেবেছিলেন চার সপ্তাহেরও বেশি সময় লাগবে। কিন্তু না। যত শক্তিশালীই হোক না কেন, যুক্তরাষ্ট্র বৃহৎ দেশ, চার সপ্তাহ বা তারও অনেক কম সময় লাগবে। আলোচনার পথ খোলা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনও আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।















