ইভিএমে মানুষের আস্থা বেড়েছেঃ রফিকুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
ইভিএম এ মানুষের আস্থা বেড়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে দাবি করে নির্বাচন কমিশনার বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। প্রশিক্ষণ কর্মশালায় এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























