০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ইউরো-২০২০’র ফাইনাল নিশ্চিত করেছে ইতালি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / ১৬৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম দল হিসেবে ইউরো-২০২০’র ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। টাইব্রেকারে স্পেনকে ৪-২ গোলে হারিয়েছে রবার্তো মানচিনির দল। পেনাল্টি মিস করে ভিলেন স্পেনের আলোচিত স্ট্রাইকার আলভারো মোরাতা ও ডেনিয়েল অলমো। নির্ধারিত ও যোগ করা অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়।

সময়ের পরিবর্তনে নায়ক থেকে খলনায়ক। যে মোরাতার গোলে টাইব্রেকে গড়িয়েছে ম্যাচ। পেনাল্টি শুট মিস করে খানিক বাদে তিনিই বনে গেলেন ভিলেন। রোমাঞ্চ, নাটকীয়তা আর উত্তেজনা শেষে স্পেনকে কাদিয়ে শেষ হাসি হাসলো ইতালি।

জর্গিনহোর ঠাণ্ডা মাথার শটে আনন্দে ভাসে ইতালি শিবির। টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা। আর চতুর্থ বারের মতো ইউরোর ফাইনালে মানচিনির দল।

তবে, ম্যাচের প্রথমার্ধের গল্পটা স্পেনের। আধিপত্য দেখিয়ে একের পর এক আক্রমণে ইতালির রক্ষন ব্যস্ত রাখে এনরিকে বাহিনী।

বিরতির পর দূরন্ত ইতালি। স্রোতের বিপরীতে ৬০ মিনিটে লিড নেয় আজ্জুরিরা। স্কোরার জুভেন্টাস ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েজা।

স্পেন শিবিরে স্বস্তি আনেন আলভারো মোরাতা। ফেরান তরেসের পরিবর্তে বদলি হিসেবে নেমে লুইস এনরিকের আস্থার প্রতিদান দেন এই স্ট্রাইকার।

শেষ পর্যন্ত নির্ধারিত সময় ১-১ গোলের সমতা। সমতা পরের ত্রিশ মিনিটেও। ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকে। যেখানে ভাগ্যদেবীর সহায়তায় ২০১২’র পর আবারও ফাইনাল নিশ্চিত করে ইতালি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউরো-২০২০’র ফাইনাল নিশ্চিত করেছে ইতালি

আপডেট সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১