ইউক্রেন ইস্যুতে টালমাটাল পুরো বিশ্ব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২৭ বার পড়া হয়েছে
ইউক্রেন ইস্যুতে টালমাটাল পুরো বিশ্ব। একের পর এক আলোচনা সত্ত্বেও সংকট কাটছে না। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে।
অন্য কোন দেশে যেতে না পারলে, তাদের বাংলাদেশে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একইসঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহারের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, ইউক্রেনে থাকা সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।























