আর কাউকে সরকারি খাস জমি বরাদ্দ দেয়া হবে না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
আর কাউকে সরকারি খাস জমি বরাদ্দ দেয়া হবে না। খাস জমিতে ভূমিহীনদের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
ঈদ উপলক্ষে সকালে গাজীপুরের ৯ ইউনিয়ন ও এক পৌরসভায় দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় তিনি আরো বলেন, এর আগে যেসব খাস জমি বরাদ্ধ দেয়া হয়েছে তা বাতিল করতে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সরকারি নির্দেশনা দেয়া হবে। কালিয়াকৈর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন।





















